ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাসে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

স্মারকলিপিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও মশার প্রজননস্থল দ্রুত পরিষ্কার করা, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।

 

শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ডেঙ্গু একটি ভয়াবহ মশাবাহিত রোগ, যা প্রতিবছর অসংখ্য মানুষকে আক্রান্ত করে। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও মশার প্রজননস্থল দ্রুত পরিষ্কার করা জরুরি।”

 

তিনি বলেন, “একইসঙ্গে নিয়মিত মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। শাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ স্মারকলিপি প্রদান করেছে।”

 

এ সময় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫