সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসনের তিনজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর ওয়াবদা রোড ও বনশ্রী রোড এলাকায় পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৭টি মামলা দায়ের করে সর্বমোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে মৌলভীবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম নগরীর ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা মোতাবেক ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই সময়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২(১) ধারা মোতাবেক ১টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি নগরীর বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা মোতাবেক পরিচালিত অভিযানে ৫টি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মৌলভীবাজার নগরীতে সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রতিপালন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



