শ্রীমঙ্গলে অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

শ্রীমঙ্গলে অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মো. নাজমুল হকের নির্দেশনায় শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুস সালামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাসান হাওলাদার, ওয়াহিদ মুরাদ ও মু. আ. জলিল অংশ নেন।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িগুলো আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক পণ্যগুলোর আইনানুগ নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আটক পণ্য সরকারি গুদামে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।

রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ সিগারেট ও বিড়ির বেচাকেনা বন্ধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭