তাহিরপুরের উপজেলার বিতর্কিত প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া রাঙামাটি বদলি

তাহিরপুরের উপজেলার বিতর্কিত প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া রাঙামাটি বদলি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিতর্কিত প্রাথমিক শিক্ষা অফিসার মো.সোলেমান মিয়াকে রাঙামাটির বরকল উপজেলায় বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) মোহাম্মদ রওশন হায়দার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

অফিস আদেশ অনুযায়ী, মো. সোলেমান মিয়া তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে রাঙামাটি জেলার বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে বদলি করা হয়।

আদেশে আরও বলা হয়, তাকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ১৬ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও মো. সোলেমান মিয়াকে তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দেখানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিষয়টি নিশ্চিত করে বলেন, তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে রাঙামাটির বরকল উপজেলায় বদলি করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে উনাকে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫