স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ইউপি নির্বাচনের তফসিল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি

ইউপি নির্বাচনের তফসিল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই ৭ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।’ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে সরকারের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু তফসিল নিয়ে সরকার কিছুই জানে না, পত্র যোগাযোগ বা অন্য কোনো ভাবে নির্বাচন কমিশন কোনো আলোচনা করেনি। আজকে আমি এতটুকিই বললো, প্রশ্ন নিবো না, প্রশ্ন নিলে প্যাচ লাগে।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭