বড়লেখায় ৪টি ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার-৪

বড়লেখায় ৪টি ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার-৪

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় ৪টি ষাঁড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে।

এ সময় চোরাচালানের ঘটনায় ২ জন এবং মাদকদ্রব্য বহনের ঘটনায় ২ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবদুল করিম, এসআই শেখ কামরুল ইসলামসহ বড়লেখা থানা পুলিশের একটি দল বড়লেখা হাজীগঞ্জ বাজারে গরুর হাট সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করেন।

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনা ৪টি ষাঁড় বাছুর উদ্ধার করা হয়।

এ সময় শাহিন আহমদ (১৯), পিতা-আব্দুল আজিজ বচু এবং আফজাল হোসেন (২০), পিতা-আব্দুল হান্নান, উভয়-বিওসি কেছরীগুল (ডিমাই), বড়লেখা, মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়।

এর পাশাপাশি ১৪ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানাধীন দক্ষিণভাগ গুলিস্তান এলাকায় ডেফল গাছের নিচে অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ। এসআই শেখ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেন।

এ সময় রাজিব রবি দাস (২৬), পিতা-মৃত বিদ্যাধর রবি দাস, বড় ময়দান এবং রাজু রবিদাস (২৬), পিতা-হিরা লাল রবিদাস, বড় ময়দান, বড়লেখা, মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয় । মদ পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

এসব ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭