শাবিপ্রবি সুপার নতুন কমিটি গঠন, নেতৃত্বে শৈলী-তাকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন’ (সুপা) এর ২৮ তম কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটিতে ইংরেজী বিভাগের চর্তুথ বর্ষের শিক্ষার্থী ফাতেমা রহমান শৈলী সভাপতি এবং একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তাকী আহম্মেদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

 

বুধবার সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 

কমিটির অন্য সদস্য হলেন, সহ-সভাপতি স্নেহাশিষ ভট্টাচার্য , আশিকুজ্জামান রাসেল, চিফ ইন্সট্রাক্টর মাহবুব আহমেদ ,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিলয় ,অর্থ সম্পাদক তালবিনা মীম সুর্যি ,সহকারী সাধারণ সম্পাদক মো : মারুফ ও প্রহর চোধুরী, ট্রেইনার ফিদা নুজহাত হুদা ও সুষম সাহা, সহকারী ট্রেইনার মো : সবুজ প্রামাণিক ও পার্থ প্রতিম বর্মন, দপ্তর সম্পাদক তায়াস সুক ইমাম আল রাজী ,সহকারি দপ্তর সম্পাদক নেহা সরকার , এক্সিবিশন সেক্রেটারি শামসুন্নাহার শিল্পা ও নাইফা ইবনাথ জ্বীম ,সহকারী এক্সিবিশন সেক্রেটারি জান্নাতুল নাঈম নাঈমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রাবন্তী সাহা রিপা,ডিজাইন এক্সিকিউটিভ মায়িশা তুল এলাহ ও খাদিজা তুন নিসা,সহকারী ডিজাইন এক্সিকিউটিভ

মোছা:আফিয়া মাহমুদা ও উম্মে আয়মান ভূঁঞা , এক্সিকিউটিভ ফিল্ম ও ডকুমেন্টারি

পুলক চন্দ্র মন্ডল পিয়াস,পাবলিকেশন রিলেশন কো-অর্ডিনেটর নাফিসা সাদিয়া

 

প্রসঙ্গত,১৯৯৬ সালের ৬ জুন শাবিপ্রবিতে দেশের প্রথম ফটোগ্রাফি ক্লাব হিসেবে যাত্রা শুরু করে “সুপা”।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭