নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব নিয়োগ

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমানের রাজনৈতিক সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল মুকিত ও মো: ফখরুল ইসলাম

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নিয়োগের কথা জানানো হয়।

চিঠির অনুলিপি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক, সদস্যসচিব এবং সকল উপজেলা সভাপতি ও আহ্বায়ককে অবহিত করা হয়েছে। গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্যটি জানানো হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭