মৌলভীবাজারে হত্যা মামলায় মৃত্যুদন্ড ২ ও কারাদন্ড ২

রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ার পাড় গ্রামে ২০১৩ সালে সংঘটিত চাঞ্চল্যকর মো: আজিজুল মিয়া হত্যা মামলার রায়ে ২ জন আসামীকে মৃত্যুদন্ড ও ২জন আসামীকে যাবতজীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক ফাহমিদা খাতুন এই রায় দেন। হত্যার শিকার ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক আজিজুল মিয়া (৪৫) ছিলেন পঞ্চায়েত শালিস বিচারক। এই হত্যাকান্ডের ঘটনায় দায়রা মামলানং ৪১/২০১৪ (জি আর ৯৫/২০১৩ রাজনগর,ধারা-৩০২/৩৪ দন্ডবিধি) মামলার বাদী ছিলেন খুনের শিকার আজিজুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে একই গ্রামের রুবেল মিয়া ও রুমান মিয়া (দুই ভাই) এই দুই আসামিকে মৃত্যুদণ্ড (ফাঁসির আদেশ) এবং এই অপরাধে সহায়তাকারী অপর ২ জন আসামি একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এই মামলায় অপর ৪জন আসামী একই গ্রামের স্বপন মিয়া,জহির মিয়া,কমরু মিয়া ও ফয়ছল মিয়াকে ঘটনার সাথে জড়িত না থাকায় নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিজ্ঞ বিচারক। দন্ডপ্রাপ্ত আসামীরা রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত ৩ আসামীসহ (রুবেল মিয়া ও স্বপন মিয়া ছাড়া) অন্যরা উপস্থিত ছিলেন।

আসামী পক্ষের আইনজীবী ও স্বজনরা জানান তারা উচ্চ আদালতে আইনী প্রক্রিয়া চালিয়ে যাবেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী ও স্বজনরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন আমরা ন্যায় বিচার পেয়েছি। আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রাখবে। মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী ও সংশ্লিষ্ট আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো: আব্দুল ওয়াহিদ এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন প্রকৃত আসামীদের দন্ড প্রদানে বাদী পক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে।

অপরাধীরা বুঝতে পারবে যে অপরাধ করে আইনী সাজা থেকে রেহাই পাওয়া যায়না। আইনের শাসন প্রতিষ্ঠায় চাঞ্চল্যকর এই মামলার রায় কার্যকর ভূমিকা রাখবে। তারা প্রত্যাশা করেন উচ্চ আদালত এই সাজা বহাল রাখবেন। উলেখ্য ২০১৩ সালে একটি বিচার শালিসকে কেন্দ্র করে আসামী পক্ষ অসন্তোষ্ট হয়ে গ্রাম্য শালিস বিচারক মো: আজিজুল মিয়াকে সংঘবদ্ধ হয়ে হামলা করে হত্যা করে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭