হজরত শাহজালাল (রহ:) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে।
আজ শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তা, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে মাজারের ডেগ ও দানবাক্সের তালা খুলে গণনা শুরু হয়। ডেগ ও দানবাক্সে এবার টাকা পাওয়া গেছে ৪ বস্তা।
গণনাকালে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৩৪ দিন পর এবার টাকা গণনা হচ্ছে।
এর আগে গত ২২ জুন প্রথমবার, ১১ জুলাই দ্বিতীয়বার ও ১৫ আগস্ট তৃতীয়বার মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা করা হয়েছিল।



