তাহিরপুরে ক্ষতিগ্রস্ত ৩৬০ কৃষক পরিবার পেল ১০ হাজার টাকা করে সহায়তা

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত ৩৬০ কৃষক পরিবার পেল ১০ হাজার টাকা করে সহায়তা

সুনামগঞ্জের তাহিরপুরে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিকল্প জীবিকা ও কৃষি উপকরণ কেনার জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাহিরপুর সদর ইউনিয়ন ভূমি অফিস মাঠ প্রাঙ্গণে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্প-এর আওতায় নির্বাচিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির, মিল অফিসার মো. মিরাজ, উপজেলা সমন্বয়কারী প্রণয় পিউরীপিকেশনসহ সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিতাস বাংলাদেশের বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১৮০টি এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের ১৮০টি-মোট ৩৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩৬ লাখ টাকা দেওয়া হয়।

প্রকল্পের আওতায় দেওয়া এ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী বিকল্প জীবিকা গ্রহণ, কৃষি উপকরণ সংগ্রহ ও কৃষিকাজে বিনিয়োগ করতে পারবে। এতে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১