ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক লিলিউর রহমান পংকির মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাগরিবের নামাজের পর ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গোয়ালাবাজারস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন গজনভী।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. আবু হানিফা, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, কাজী আবুল কালাম আজাদ ও ব্যবসায়ী সাজন গজনভী।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১