মৌলভীবাজার জেলায় মাঠ পর্যায়ে নির্বাচন অফিসকে আরও গতিশীল করতে উপজেলা ও জেলা কার্যালয় সমুহে মোটর সাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাঝে মোটর সাইকেল বিতরণ করেন। তিনি বলেন নির্বাচনী দায়িত্ব দ্রুত সঠিক ভাবে পালন করা এবং যাতাযাতের সুবিধার্থে এ কার্যক্রম গ্রহন করা হয়েছে। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস ও জেলার ৭টি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সমুহের মধ্যে ৮টি মোটর সাইকেল বিতরণ করেন। বিতরণকালে মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস ও জেলার ৭টি উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



