তাহিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

তাহিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাহিরপুর সদর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তাহিরপুর বাজার ও উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক, ফুটপাত এবং আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সদস্য নাছের উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদল নেতা জানে আলম আবির, আবুল হাসনাত রাহুল, স্বপ্নের সন্ধান যুব ফোরামের সভাপতি আযহা মিয়া, সহ-সভাপতি মোকশিনা আক্তার, সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, প্রচার সম্পাদক রাশিয়া বেগম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করতে হবে।

তাহিরপুরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১