বিশ্বনাথে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান

বিশ্বনাথে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান

সিলেটের বিশ্বনাথে মাদক সেবনের অভিযোগে আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই রায় প্রদান করেন।

মাদক সেবনের অভিযোগে সাজাপ্রাপ্ত আলী হোসেন ছাতক উপজেলার জাউয়া (ঘরপুর) গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র। তবে দীর্ঘদিন ধরে সে বিশ্বনাথ পৌর শহরের রাজনগর গ্রামস্থ একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আলী হোসেনকে সাজা প্রদানের সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১