সিলেটে হামে আরো দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে

সিলেটে হামে আরো দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে

সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুই শিশুই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের বয়স ৯ মাস।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৭ সেপ্টেম্বরের ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন’ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগে এই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামের রোগ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।

এর মধ্যে সন্দেহজনক হামের রোগে মারা গেছেন ১৬৮ জন এবং নিশ্চিত হামে ১০ জন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১