দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর রোববার সকালে কলেজ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেন, প্রযুক্তির এই যুগে জ্ঞান অর্জনের সুযোগ অনেক বেশি। তবে প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে নিজেদের সময়োপযোগী ও দক্ষ করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে প্রযুক্তির আরও ব্যাপক বিকাশ ঘটবে এবং নতুন নতুন প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে যুক্ত হবে। তাই পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এখন থেকেই নিজেদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী ও উপ-পরিচালক ড. মো. আব্দুল কাদির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাহিমা আক্তার এবং গীতা পাঠ করেন প্রত্যাশা দাস। এরপর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহসিনা তাবাসসুম মোনা, হাফিজা জান্নাত ও সাদিয়া রহমান নওরীন।
বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির দাতা সদস্য জুলহু মিয়া চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন, অভিভাবক সদস্য মো. জামাল উদ্দিন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক ও ভর্তি কমিটির চেয়ারম্যান শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক মো. ফখরুল ওয়াহেদ চৌধুরী এবং সহকারী অধ্যাপক মিজানুল কবির।
অনুষ্ঠানে অনলাইনে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী ও কলেজের গভর্নিং বডির সভাপতি নুসরাত ফারহা চৌধুরী দিথি।
নবীন শিক্ষার্থীদের বরণ ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্টানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।



