শান্তিগঞ্জে এমদাদুল্লাহ (রহ.)-এর স্মরণসভা ও দোয়া মাহফিল

কুতবে বাঙাল শায়খে কাতিয়া (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরী, জামিয়া কাতিয়ার সাবেক মুহতামিম এবং মহিলা দ্বীনি শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর সুদীর্ঘ ২৩ বৎসরের সম্মানিত সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা এমদাদুল্লাহ (রহ.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সুনামগঞ্জের দূর-দূরান্ত থেকে আগত আলেম-উলামা, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত পদচারণায় শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়াম এক রুহানি আবহ ও জনসমুদ্রে পরিণত হয়।

মহিলা দ্বীনি শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন বোর্ডের নাজিমে উমূমী মাওলানা সৈয়দ আবু আলী।

জামেয়া হামিদিয়া মহিলা মাদরাসা কামারখালের মুহতামিম মাওলানা মতিউর রহমান, ভাতগাও ছুরতুন নেছা মহিলা মাদরাসার নাজিমে তা’লিমাত মাওলানা নাহিদ আহমদ এবং মাওলানা জাকারিয়া মাহবুব এর প্রাঞ্জল সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে মরহুমের জীবন, ইলমি অবদান ও তাকওয়াপূর্ণ কর্মের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সম্মানীয় মহাসচিব শায়খুল হাদিস মাওলানা আব্দুল বছির।

কাতিয়া মাদরাসার মুহতামিম শায়খ ইউসুফ আমিনী। সুনামগঞ্জ দারুল হিকমা মাদরাসার মুহতামিম, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, দারুল হাদিস ভাতগাও ছুরতুন নেছা মহিলা মাদরাসার মুহতামিম শায়খ সুহাইল আহমদ,

মহিলা দ্বীনি শিক্ষাবোর্ড বাংলাদের নাজিমে ইমতেহান মাওলানা ইলিয়াস আহমদ।

পঞ্চগ্রাম কামরূপলং মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, জামিয়া পাগলার মুহতামিম মুফতি মুনাজির আহমদ, হরিহরপুর মহিলা মাদরাসার শায়খুল হাদিস হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, মাওলানা শহীদুল ইসলাম পলাশী।

পরিবারের পক্ষ থেকে আলোচনা পেশ করেন, হাফিজ মাওলানা মুবাশ্বির আহমদ আমিনী।

মাহফিলে আরও বক্তব্য রাখোন, মাওলানা আতিকুল হক,মাওলানা আহমদ কবীর আমিনী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, হাফিজ মাওলানা আবু সাঈদ এবং আবু বকর হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে মরহুম হযরতের রুহের মাগফিরাত ও দরজাত বুলন্দির জন্য এবং দ্বীনের সার্বিক হেফাজত কামনায় উক্ত বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি শায়খ হিফজুর রহমান বাসুরী’র বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩