দীর্ঘ প্রতীক্ষার অবসান

শেওলা-জকিগঞ্জ সড়কের উদ্বোধন বৃহস্পতিবার

শেওলা-জকিগঞ্জ সড়কের উদ্বোধন বৃহস্পতিবার

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত শেওলা-জকিগঞ্জ সড়কের।

বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় ঈদগাহ বাজারসংলগ্ন এলাকায় সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান এমপি।

শেওলা-জকিগঞ্জ সড়কটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্প। সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটি চালু ও উন্নয়নের ফলে জকিগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫