হবিগঞ্জে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার (৭ অক্টোবর) এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন বৈরাগী টিলা এলাকায় অভিযান চালায়।

এসআরবি-৯ জানায়, রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চুনারুঘাট থানাধীন বৈরাগী টিলার পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযানিক দল পৌঁছালে সন্দেহজনকভাবে ব্যাপক তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে বৈরাগী টিলার পাশে একটি বাঁশঝাড়ের মধ্যে সাদা কাপড় দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৭.৬৫ এমএম মডেলের একটি সক্রিয় বিদেশি পিস্তল এবং পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫