মৌলিক গান নিয়ে ফিরলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী কুসুম সিকদার। গানের শিরোনাম প্রবল ঘোর’, আর এর মধ্যদিয়ে দীর্ঘ নয় বছর পর মৌলিক গান প্রকাশ করলেন তিনি।

গানটির কথা লিখেছেন কুসুম নিজেই। সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন মাহমুদ সানী। কোভিড-১৯ মহামারির সময় ২০২০ সালে গানটি রেকর্ড করা হয়েছিল। তবে তখন গানটি প্রকাশ করা হয়নি। সম্প্রতি মিউজিক ভিডিওসহ প্রকাশ পেয়েছে ‘প্রবল ঘোর’।

এর আগে, ২০১৭ সালে কুসুম সিকদারের মৌলিক গান ‘নেশা’ প্রকাশিত হয়েছিল। গানটি শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। সেই সাড়া নতুন গান প্রকাশে তাকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন কুসুম।

‘প্রবল ঘোর’ গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নকুল সরকার। কক্সবাজারের বেশ কয়েকটি মনোরম লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। এর আগে, কুসুমের রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’র মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন নকুল।

গানটির মিউজিক ভিডিও কুসুম সিকদারের ফেসবুক পেজ ও ইউটিউবে দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *