হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক, সভাপতি দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সোয়েব চৌধুরী, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জিয়াউল হাসান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের ছেলে ব্যারিস্টার জাকারিয়া রকি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম সাবেক কাউন্সিলর সুলতান সালাউদ্দিন টিটু, বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুল, রাজনগর এলাকার বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল মোতালিব মমরাজ, হবিগঞ্জ পৌর বিএনপির নেতা মোহাম্মদ হারুন মিয়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি নুরুল হক টিপু।
বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান।
