মৌলভীবাজার প্রতিনিধি :

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সুষ্ঠু,অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজারে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার,৫২ বিজিবির অধিনায়ক, শ্রম অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *