গোলাপগঞ্জ প্রতিনিধি সিলেটের গোলাপগঞ্জে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-০২।
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-০২ এর উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-০২ এর উদ্ভোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মহোদয়।

এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন সহ সারা দেশের উপজেলা সমূহ। আজ বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোলাপগঞ্জ উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস ২৫-২৬ সিজনে কৃতি খেলোয়াড়ের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জন করা খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও গোলাপগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব,সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী (শাহীন)গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহজালাল আহমদ,উপজেলা শিক্ষা অফিসার, ও উপজেলা কর্মচারীবৃন্দ সহ অনুষ্ঠানের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *