চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৮ ডিসেম্বর প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১১ বারের মতো সময় পেলেন মামলার তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের দিন থাকলেও সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ তা জমা দিতে পারেননি। ফলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ডন, আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনো দাখিল হয়নি।
