নিউজ:আমার সিলেট ২৪ ডেস্ক

সিলেটের জন্য গর্বের খবর নিয়ে এলেন বিয়ানীবাজারের শাহীন আহমদ। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ এ তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে সম্মাননা পেয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে তার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

শাহীন আহমদ বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, দ্রুত তথ্য পৌঁছে দেওয়া এবং ইউনিয়ন পরিষদের সেবা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে তার অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তার দায়িত্বাধীন কুড়ারবাজার ইউনিয়ন ২০২৬ সালের জুলাই মাসে ০ থেকে ১ বছর বয়সী শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম হয়েছিল। একই সময়ে বিয়ানীবাজার উপজেলাও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে।

শাহীন আহমদের এই অর্জনে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কুড়ারবাজার ইউনিয়নসহ পুরো বিয়ানীবাজারে এখন আনন্দের জোয়ার বইছে।

এদিকে একই মহাসমাবেশে গ্রাম পুলিশদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সাধারণ গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল, বর্ধিত অবসর ভাতা ও যাতায়াত ভাতা দেওয়ার ঘোষণাও দেন তিনি। এই সিদ্ধান্ত শনিবার থেকেই কার্যকর হবে।সম্মাননা পেয়ে শাহীন আহমদ বলেন, জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *