হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা পরিষদ আয়োজিত স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক আহমেদে আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: আহমদুর রহমান আব্দাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, বৃন্দাবন সরকারী কলেজের শিক্ষার্থী আরিফুল হাসান মাহি, সায়মন মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি জিকে গউছ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবেন। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সফল মানুষ দেশকে নেতৃত্ব দিয়ে আসছে। তিনি বলেন, অতীতে স্কুল কলেজে রাজনৈতিক তদবীরে ভর্তি বানিজ্য করা হতো কিন্তু বর্তমানে জনগনের ভোটে নির্বাচিত সরকার রাজণৈতিক বিবেচনায় ভর্তির কোন সুযোগ নেই। মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা গ্রহন করেছে।
মেধার ভিত্তিতেই শিক্ষার মান নির্ণয় করা হবে। কোন তদবীর চলবে না। তিনি বলেন, একটি মহল বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। তাই সকলকে সজাগ থাকত হবে। শেষে জেলার বিভিন্ন কলেজের ২৫৫জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি প্রদান করেন অতিথিরা।
