রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন সাবেক ছাত্রদল নেতা তৈমোর

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন সাবেক ছাত্রদল নেতা তৈমোর

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. তৈমোর হোসেন খান। তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তৈমোর হোসেন খানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।

 

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

 

তৈমোর হোসেন খান ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। তার নিয়োগের খবর প্রকাশের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫