যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। তবে এটা যুক্তরাষ্ট্রের নয় তাদের নিজেদের ভোটাভুটির লড়াই। সেখানে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচন হবে ২৫ অক্টোবর। সেদিকে মনযোগ সবার। এবারের নির্বাচনে মুখোমুখি ২ টি প্যানেল, লড়বে ২১ টি পদে। একজন স্বতন্ত্রভাবে অংশ নেবার কারণে প্রতিদ্বন্দ্বীর সংখ্যাটি ৪৩।
নির্বাচনে সভাপতি থেকে শুরু করে সব পদে নতুনরা জেতার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশন গত ১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর আগে ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
কে কে আছেন লড়াইয়ে
আজমল হোসেন প্যানেলে সভাপতি পদে আজমল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন ফিরোজ আহমেদ। এই প্যানেলে অভিজ্ঞ ও নতুনদের সমন্বয় রয়েছে।
সেলিম এম. এ. রহমান প্যানেলে সভাপতি পদে সেলিম এম. এ. রহমান এবং সাধারণ সম্পাদক পদে আছেন মোহাম্মদ আলী। তরুণ ও প্রবীণদের সমন্বয়ে সাজানো হয়েছে এই প্যানেল।
এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন রাব্বি ফজলে সৈয়দ। ফলে এই পদে ত্রিমুখী লড়াই হবে
ভোটের প্রস্তুতি
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, জ্যামাইকা ওজন পার্কে স্থাপন করা হবে ৫টি ভোটকেন্দ্র।
এবারের নির্বাচনে মোট ভোটার ৩৫ হাজার ২৬৯ জন। ভোটার বৃদ্ধি এবং দুই প্যানেলের জোর প্রচারের কারণে কমিউনিটিতে নির্বাচন নিয়ে আগ্রহ তুঙ্গে।



