যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সাংবাদিক, আইনজীবি, চিকিৎসক ও কমিউনিটি নেতৃবৃন্দের মিলন মেলা বসেছিলো নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। রবিবার নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে বারবিকিউ পার্টি ও কমিউনিটি কানেক্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাণবন্ত আড্ডায় এসময় প্রেসক্লাবের অফিসসহ পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রবাসী সাংবাদিকরা অনুষ্ঠানে বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই আয়োজন। এতে আনুষ্ঠানিকতার বাইরে সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম সভাপতিত্বে, সাধারন সম্পাদক মমিন মজুমদার ও যুগ্ম সাধারন সম্পাদক মাহাথির খান ফারুকী সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন: বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, কমিউনিটি একটিভিস্ট ও এটর্নি মঈন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহুদু, বিশিষ্ঠ ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, রাজনীতিক পারভেজ সাজ্জাদ,বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, লায়ন্সের সাবেক সাধারন সম্পাদক হাসান জিলানী, সিনিয়র সাংবাদিক কাজী শামসুল হক, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বিএফইউজের সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন রোকন, এনটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফরিদ আলম, এবিসিএইচ এর পরিচালক তরিকুল ইসলাম মিঠু দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম, দৈনিক সংগ্রামের নিউইয়র্ক প্রতিনিধি আকতার হোসেন, আজকের টেলিগ্রামের সম্পাদক এবিএম সালাহউদ্দীন, টাইম টিভির পরিচালক ইলিয়াস খসরু, ক্লাবের কার্যকরি কমিটর সদস্য শেখ সিরাজ,সাপ্তাহিক খবরের ডা. মশিউর রহমান মজুমদার, টিবিএন ২৪ এর প্রতিনিধি সায়ন্ত বিশ্বাস, টাইম টিভির রাশিদা আকতার, মাহবুব রশীদ, সাপ্তাহিক আজকালের আবু সায়েম,আওয়াজ বিডি’র সম্পাদক শাহ আহমেদ, বাংলাভিশন টেলিভিশনের আহমেদ সোহেল, আজকাল পত্রিকার জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, সাপ্তাহিক ঠিকানার আপেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক হাবিব রহমান, রিমন ইসলাম, হাকিকুল ইসলাম খোকন, রওশন হক, আহমেদ রশিদ, মাহবুবুর রহমান, ,আলমগীর হোসেন সরকার, মোস্তাফিজুর রহমান, এমদাদ চৌধুরী দিপু, বাংলা টিভির আলমগীর হোসেন, জামিল আনসারী, তানভীরুল ইসলাম, নাজিম উদ্দীন, আফরোজা ইসলাম, মাওলানা কাজি কাইয়ুম, জহিরুল হক ও কামরুল ইসলাম, ব্রংক্স লায়ন প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, এবিসিএইচ এর পরিচালক তরিকুল ইসলাম মিঠু, সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক মার্কস ও জাতীয় পার্টি সাধারন সম্পাদক আবু তালেব চান্দু।



