নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ৬৭ শতাংশ এবং আলিম পরীক্ষায় পাসের হার ৫৩ দশমিক ৪৩ শতাংশ। কলেজের তুলনায় এবার মাদ্রাসার ফলাফল তুলনামূলক ভালো হয়েছে। আলিম পরীক্ষায় তিনটি জিপিএ-৫।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার ১১টি কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৩৫ জন। অন্যদিকে ৮টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেওয়া ৪৬৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪৯ জন।

এইচএসসিতে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে ৭১ দশমিক ০৫ শতাংশ পাস নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৭৬ জন অংশ নিয়ে ৫৪ জন উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আল-আজম হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৭ জনে ৩৮ জন পাস করেছে (পাসের হার ৬৯.০৯ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা দেওকলস দ্বি-পাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০৩ জনের মধ্যে পাস করেছে ৫৮ জন (পাসের হার ৫৬.৩১ শতাংশ)।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পাসের হার ৪৭ দশমিক ৯৬ শতাংশ, চান্দভরাং হাই স্কুল অ্যান্ড কলেজে ৪৪ দশমিক ৭১ শতাংশ, বিশ্বনাথ সরকারি কলেজে ৪০ দশমিক ৭৫ শতাংশ (৮৯০ জনের মধ্যে পাস ৩৫৯ জন), আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজে ৩৯ দশমিক ৬৮ শতাংশ, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ৩৩ দশমিক ৩৩ শতাংশ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজে ৩১ দশমিক ৬৬ শতাংশ, রাগীব-রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজে ২২ দশমিক ২২ শতাংশ এবং সর্বনিম্নে থাকা আশুগঞ্জ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৬৭ দশমিক ৩৫ শতাংশ (৫০ জনের মধ্যে পাস ৩৩ জন, বহিষ্কার ১ জন)। ৬০ শতাংশ পাস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা।

অন্যান্য মাদ্রাসার মধ্যে দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসায় পাসের হার ৫৯ দশমিক ৪৬ শতাংশ, কামাল বাজার আলিম মাদ্রাসায় ৫৪ দশমিক ৭২ শতাংশ, সৎপুর কামিল মাদ্রাসায় ৫৪ দশমিক ৪৭ শতাংশ, ছহিফাগঞ্জ আলিম মাদ্রাসায় ৫১ দশমিক ৭২ শতাংশ, এলাহাবাদ আলিম মাদ্রাসায় ৪৪ দশমিক ৮৩ শতাংশ এবং শাহ চান্দ শাহ কালু ফাজিল মাদ্রাসায় পাসের হার ৩৬ দশমিক ৪৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *