দক্ষিণ সুরমা প্রতিনিধি :


দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র- শিক্ষক পূনর্মিলনী ও ২২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।


তিনি বলেন, শিক্ষা জাতির উন্নতি ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তিনি বলেন, ১৮০০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসা সুদীর্ঘ ২২৫ বছর ধরে দ্বীনি ও সাধারণ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অসংখ্য আলেম, শিক্ষাবিদ ও গুণীজন তৈরির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে অবদান রেখে চলেছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম আবু বকর সিদ্দীক, সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক কবি কালাম আজাদ, জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনইম, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. কুতবুল আলম, পুলিশ হেডকোয়ার্টারস, ঢাকা’র অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ পিপিএম।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ কামাল উদ্দীন। প্রতিবেদন পাঠ করেন, সবুর আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ইংরেজি বিভাগ) অধ্যাপক সাইফ আহমদ।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আতাউর রহমান আতা, শামছুর রহমান শামীম,বাবরুল হোসেন বাবুল।

প্রাক্তন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মাওলানা মোহাম্মদ মারজানুর রহমান খান,মাওলানা মো. রেদ্বাউল করীম, মাওলানা শাব্বির আহমদ। বর্তমান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপন কুমার চক্রবর্তী, মাওলানা মো. জাহিদুল ইসলাম, মো. রাজীব মিয়া, মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, শাহজাহান, মো.শামীম আহমদ। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মো. আব্দুর রশিদ, অ্যাডভোকেট সাব্বির আহমদ। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন, বরইকান্দি ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট মাওলানা আব্দুল করিম আকবরী, মাওলানা মোহাম্মদ এনাম উদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আখতার হোসেন, মাওলানা মো. কমরুদ্দীন জাহেদ, মাওলানা মো. আনোয়ার হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *