ছাতকে আওয়ামীলীগ নেতা হাজী স্বপন মিয়া গ্রেফতার সোপর্দ করা হচ্ছে আদালতে

ছাতকে আওয়ামীলীগ নেতা হাজী স্বপন মিয়া গ্রেফতার সোপর্দ করা হচ্ছে আদালতে

সুনামগঞ্জের ছাতকে অনেক নাটকীয়তার পর সোমবার দিনগত রাতে আবারো গ্রেফতার করা হয়েছে ডেভিল হাজী স্বপন-কে। রাজধানীর বনানী এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানাগেছে ।

তথ্য – প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামীলীগ নেতা ডেভিল হাজী স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। বর্তমানে ছাতক পৌর শহরের ছোরাব নগর আবাসিক এলাকার বাসিন্দা।

সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সুত্র থেকে জানাগেছে, ছাতক থানার মামলা নং ২৮,তারিখঃ ২২ জুলাই ২০২৫ ইং ধারা-The Special Power Act 1994-15( 3) 25-D এর আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার হাজী স্বপন মিয়া-কে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আজ সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এদিকে বালুখেঁকো,চোরাকারবারি হাজী স্বপন মিয়ার সাথে ছবি ভাইরাল হয়েছে তার সহযোগী অন্যান্য ডেবিলদের-কে ও দ্রুত গ্রেফতারের দাবি এবং ভাইরাল হওয়া বিরোধী দলীয় নেতার অফিসের বিষয়টি তদন্ত হওয়া জরুরী জানিয়েছেন,ছাতকের সর্বস্তরের জনতা।

তাকে গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে শহরে তৌহিদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭