সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি-ইয়েমেন সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়ে লেভেল-৩ জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বুধবার প্রকাশিত আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ডসংক্রান্ত স্থানীয় আইনের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকির মাত্রা তুলনামূলক বেশি।

এদিকে, সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য লেভেল-৪ সতর্কতা বহাল রয়েছে।

সূত্র: আল জাজিরা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭