সুনামগঞ্জের তাহিরপুরে বালিবাহী চলন্ত নৌকায় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার মাটিয়ান হাওরে বালিবাহী একটি নৌকা চলাচল করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা শিপু মিয়া গুরুতর আহত হন। পরে নৌকায় থাকা অন্যরা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাটিয়ান হাওরে বালিবাহী নৌকায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।



