হবিগঞ্জে কৃষকলীগ শেখ জামালকে গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামালকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত শেখ জামালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এলাকায় অপরাধ ও বিশৃঙ্খলা রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০