মৌলভীবাজার সদর হাসপাতালে সেলাইয়ের পর ক্ষতস্থানে পচন, অস্ত্রোপচারে বের হলো বাঁশের দুই টুকরো

মৌলভীবাজার সদর হাসপাতালে সেলাইয়ের পর ক্ষতস্থানে পচন, অস্ত্রোপচারে বের হলো বাঁশের দুই টুকরো

মৌলভীবাজার সদর হাসপাতালে সেলাই করার পর ক্ষতস্থানে পচন ধরার অভিযোগ উঠেছে। পরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হলে ক্ষতস্থান থেকে বাঁশের দুই টুকরো বের হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে (সদর হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর-১১৬৪৬৪, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬) কাটা জখমের চিকিৎসা নেওয়ার পর ক্ষতস্থানে পচন ও তীব্র ব্যথা দেখা দেওয়। পরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় ক্ষতস্থান থেকে বাঁশের দুটি টুকরো বের করা হয়েছে বলে জানিয়েছেন রোগীর স্বজনরা।

রোগী অঞ্জনা দত্ত(৪০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকার বাসিন্দা।

জানা যায় রক্তাক্ত কাটা জখম নিয়ে অঞ্জনা দত্ত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তার ক্ষতস্থানে সেলাই করা হয়। পরে ১৪ সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এবং তিন দিন পর ড্রেসিং করার পরামর্শ দেওয়া হয় বলে স্বজনদের দাবি।

তবে বাড়িতে যাওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে সেলাই করা ক্ষতস্থানে পচন সৃষ্টি হয় এবং ব্যথা বাড়তে থাকে। পরে স্বজনরা তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান।

পরবর্তীতে প্রচণ্ড ব্যথা নিয়ে অঞ্জনা দত্তকে মৌলভীবাজার শহরের এ্যাপোলো স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ অধ্যাপক ডা.এস.এম. গোলাম রহমান,অধ্যাপক (সার্জারি), অবসরপ্রাপ্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় ক্ষতস্থান থেকে বাঁশের দুটি টুকরো বের করা হয়েছে বলে রোগীর স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে কাটা জখমের চিকিৎসার সময় ক্ষতস্থানের ভেতরে যদি বাঁশের কোনো অংশ থেকে থাকে,তাহলে সেটি পরীক্ষা-নিরীক্ষায় শনাক্ত না করে কীভাবে সেলাই করা হলো? বিষয়টি চিকিৎসাগত অবহেলা বা অন্য কোনো কারণে ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১