সিলেটে বিএনপির লিফলেট বিতরণ

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ‘জুলাই সনদ ও গণভোট’ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভিন্ন মার্কেট ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের বিষয়টি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ইশতেহারের অংশ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতেই বিএনপি এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যখন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে, তখন একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। কোন ষড়যন্ত্রই সরকারের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারবে না।’

 

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘বিএনপি জনগণের দল এবং জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি দেশবিরোধী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই জনগণের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮