হবিগঞ্জ প্রতিনিধি 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন ( ২০২৬-২০২৮)  অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (২ নভেম্বর) দুপুরে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস চেয়ারম্যান হিসেবে মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান  সৈয়দ মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আব্বাস উদ্দিন নির্বাচিত হন ৷

এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য নির্বাচিত হয়েছেন. জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা: আহমুদুর রহমান আব্দাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জহিরুল ইসলাম সেলিম৷ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ জেলা ইউনিটের পদাধিকার বলে চেয়ারম্যান হলেন জেলা পরিষদ এর প্রশাসক আহমেদ আলী মুকিব৷ 

নির্বাচনটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান৷ সহকারী নিবাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. কাজল আহমেদ ও এডভোকেট শিবলী খায়ের৷

নির্বাচনের ফলাফল ঘোষনার পূর্বে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আব্বাস উদ্দিনের পরিচালনায় বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে৷

সভায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য,আজীবন সদস্য ও সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *