কুলাউড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

মৌলভীবাজারে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শওকতুল ইসলাম।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু,ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি ময়দুল ইসলাম আব্দুল হাই, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আকস্মিক অতিবৃষ্টি ও বন্যায় হাওরাঞ্চলের কৃষকরা চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষকদের এই সংকটকালীন মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে সরকার দ্রুত এই মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই নগদ অর্থ ও চাল সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং কৃষকদের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬