বড়লেখা পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) বড়লেখা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রয়েছেন মো. আব্দুল আহাদ,মইজ উদ্দিন, আ. মতিন জাবেদ, মো. সুনাম উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রোকসানা বেগম, রোকিয়া বেগম ও গেণী বেগম।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৪
  • ৪:২৯
  • ৬:৪০
  • ৮:০৫
  • ৫:০৪