
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) সেশন সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে সাংবাদিক মোঃ ইসমাইল হুসাইনকে সভাপতি এবং মোঃ রেজওয়ান করিম ছাব্বিরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলা সদরে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় (সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমি সেন্টার)-এ এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোয়েব আহমদ এবং আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এম রুহেল আহমদ, সাইফুল ইসলাম বাবু ও মুরাদ হাসান।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন মো. হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য গোলাম সরওয়ার বেলাল ও মো. নাজমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার। সভা শেষে নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে ক্লাবের সার্বিক সফলতা কামনা করেন।