
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ (দুই) কেজি গাঁজাসহ দুশন্ড ভৌমিক (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান এলাকার রমেশ রাজবংশীর বাড়ির সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত দুশন্ড ভৌমিককে আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর নীল রঙের দুটি পলিথিন ব্যাগে রাখা ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত গাঁজা জব্দপূর্বক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার/হা