মৌলভীবাজারে ভারতীয় ভোগ্যপণ্য ও কম্বলসহ ট্রাক ও বাস জব্দ,গ্রেফতার ৮

মৌলভীবাজারে ভারতীয় ভোগ্যপণ্য ও কম্বলসহ ট্রাক ও বাস জব্দ,গ্রেফতার ৮

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ মোট ৮ জন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির টিম। এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়।
২০ জুন শেষ রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই/ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে একটি আইসার ট্রাক (রেজিঃ নং: যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। পরবর্তীতে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ ৮,৬৫,৮২২/- টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। ওই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২৭, তারিখ: ২১/০৬/২০২৬, ধারা- 25D/25B(b), The Special Powers Act, 1974 রুজু করা হয়।
পরবর্তীতে ২১ জুন সকালে একই টিম শেরপুর চত্বরে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিলেটের দিক হতে ঢাকাগামী KAFI TRAVELS এর একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়। আনুমানিক মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২৮, ওই দিনই একই ধারায় মামলা রুজু করা হয়।
উভয় অভিযানে মোট ৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বাস জব্দ করা হয়। এছাড়া ভারতীয় ভোগ্যপণ্য ও ৩৭২টি কম্বলসহ মোট প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫