কুলাউড়ায় সীমান্তে নিহত মুজিবুর রহমানের বাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম

কুলাউড়ায় সীমান্তে নিহত মুজিবুর রহমানের বাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শহীদ ওসমান হাদির বিচার নিয়ে সরকার নয় ছয় করছে। তারা প্রতারনার আশ্রয় নিচ্ছে। বিচার করা নিয়ে বর্তমান সরকারের স্বদিচ্ছা নেই। সংসদে নোটিশ করলে এবিষয়ে বিএনপি সংসদে কথা বলতে চায় না।

অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকারের সময়ে যত সীমান্ত হত্যা হয়েছে, তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। আগামীতে একটি সীমান্ত হত্যা যাতে না হয়,সেটাও বিএনপি সরকার থেকে নিশ্চিত করতে হবে। তিনি ভারতীয় হাইকমিশনারের উদ্দেশ্যে বলেন ভারতীয় টুরিষ্ট ও চিকিৎসা ভিসা খুলে দিয়েছেন এটা আপনাদের ব‍্যবসায়িক বিষয়। যদি প্রতিবেশি রাষ্ট্রের সম্মান জানাতে চান। বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে মর্যাদা দিতে চান। তাহলে প্রত‍্যকটি পুশইন বন্ধ করতে হবে। প্রত‍্যকটি সীমান্ত হত‍্যা বন্ধ করতে হবে।

তারা শুক্রবার বিকেল ৫টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে সম্প্রতি বিএসএফ-এর গুলিতে নিহত মুজিবুর রহমান এর বাড়িতে যান ও পরিবারের সাথে কথা বলেন। এর আগে তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে নিহতের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের শান্তনা দেন।

পরে সীমান্তের চাতলাপুর ব্রিজ এলাকায় আয়োজিত পথসভায় তারা বক্তব্য রাখেন। এসময় কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রিতম দাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১২ জুন কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত হন দত্তগ্রাম এলাকার বাসিন্দা মুজিবুর রহমান ঘটনাস্থলে নিহত হন।

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫