
words News on digital blue background
অনলাইন পোর্টাল ‘নিয়ন্ত্রণ’ করার ঘোষণা দিয়েও পিছু হটেছে সিলেট মেট্রোপলিটন পুুলিশ। প্রতাহার করে নেওয়া হয়েছে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা।
গত বুধবার সন্ধ্যায় অনলাইন গণমাধম সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিলে বৃহস্পতিবার সকালেই নতুন বিজ্ঞপ্তি দিয়ে আগের গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়।
বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কিছু নিউজ পোর্টাল কর্তৃক যথাযত রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় এই গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (০১ মে ২০২৬ সন্ধ্যা ৬টা) রেজিস্ট্রেশন-বিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশের ওই গণবিজ্ঞপ্তিটি জারির পরপরই তার বৈধতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে। তবে ১২ ঘণ্টার কম সময়ের মধ্যেই এই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার দেন পুলিশ কমিশনার। বৃহস্পতিবার সকালে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়- পূর্বের গণবিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১ বাতিল করা হয়েছে।