তাহিরপুরে রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  

তাহিরপুরে রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা যুবলীগ নেতা রায়হান উদ্দিন রিপন-কে জড়িয়ে সম্প্রতি ‘সিলেটের সংবাদ’ নামক একটি অনলাইনে প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

 

এক প্রতিবাদলিপিতে রায়হান উদ্দিন রিপন বলেন, প্রকাশিত সংবাদে তাঁর সম্পর্কে যে অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এমন অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

 

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান অন্যথায় মানহানিকর সংবাদ প্রকাশ করার কারণে বিষয়টিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

পাশাপাশি তিনি সর্বসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮