মৌলভীবাজারে শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ জনতার ঢল 

শহীদদের স্মরণে তাঁদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে দিনের শুরুতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ঢল নামে ছাত্র-জনতার।

ছাত্রদের পাশাপাশি নানা শ্রেণিপেশার মানুষ দলবেঁধে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

দিন ব্যাপি জেলা জুড়ে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম,জুলাই যুদ্ধা,রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন,বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

পরে সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুরে জাতীয় ছাত্রসমাজ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে দিনটি স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি আবদাল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা নেতৃবৃন্দ,সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে দিনটি স্মরণে বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন উদ্যোগেও আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। জেলার সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এবং অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।

দিনব্যাপী জেলা জুড়ে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসভিত্তিক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, জেলার গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১