হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসের উদ্যোগে সম্প্রতি আইইএলটিএস, লাইফ স্কিলস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ৮ আগস্ট হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্যাক্সাস এডুকেশনের সিইও, ডাইরেক্টর রোটারিয়ান আব্দুল কাদের সুমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইএলটিএসে একটি স্কোর অর্জন শুধু একটি পরীক্ষার সাফল্য নয়, এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, পরিশ্রম, অধ্যবসায় এবং ভবিষৎতের সম্ভাবনার প্রতিফলন। আজ যারা ভাল ফলাফল অর্জন করেছে, তারা হ্যাক্সাস এডুকেশন পরিবারের জন্য অত্যান্ত গর্বের। আমি বিশ্বাস করি তাদের এই অর্জন বিশ্বনাথের অন্যান্য শিক্ষার্থীদেরও আর বড় স্বপ্ন দেখতে এবং স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।
তিনি আরো বলেন, উচ্চশিক্ষা অর্জন ও বৈশিক অঙ্গণে নিজেদের ক্যারিয়ার সৃদৃঢ করতে ইংরেজী ভাষায় দক্ষতার কোন বিকল্প নেই। হ্যাক্সাস এডুকেশন শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রেখে ভবিষৎতে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআর থেকে তেলায়াত করেন হ্যাক্সাসের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম। হ্যাক্সাস বিশ্বনাথ ক্যাম্পাসের শিক্ষক মোসাহিদ আলী ও সুমাইয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হ্যাক্সাস বিশ^নাথ ক্যাম্পাসের ম্যানেজার আহমেদ মুনতাসির মামুন, একাডেমিক কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম শাহান।
এসময় অনুষ্ঠানে হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসের শিক্ষক হামিদুর রহমান,আফজল হুসাইন রাফিসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



