মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি

মৌলভীবাজারে তিন ফার্মেসিকে জরিমানা

মৌলভীবাজারে তিন ফার্মেসিকে জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকায় রোববার (৯ আগস্ট ২০২৬) মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ বিক্রয়ের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী এবং আয়শা আক্তার লাবনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরবর্তীতে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯(১) ধারায় পৃথক তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩